বাংলা পয়গাম https://poygambd.blogspot.com/2022/04/blog-post_94.html

এলিয়েনের অস্তিত্ব

 এলিয়েন বলা হয় কোন একটা প্রাণীকে যেটা পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে বসবাস করে।আজ পর্যন্ত বিজ্ঞান প্রমাণ করতে পারিনি যে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব আছে বলে। কিন্তু হ্যাঁ বিজ্ঞান এটা বলে যে অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার সম্ভাবনা অনেক বেশী

এলিয়েনের অস্তিত্ব


আসুন দেখে আসি এলিয়েন সম্পর্কে কোরআন কি বলেছে?

وَ مِنۡ اٰیٰتِہٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَثَّ فِیۡہِمَا مِنۡ دَآبَّۃٍ ؕ وَ ہُوَ  عَلٰی جَمۡعِہِمۡ   اِذَا  یَشَآءُ  قَدِیۡرٌ 


অর্থঃ তার কুদরতের নিদর্শন হচ্ছে আসমানসমূহ ও জমিন সৃষ্টি, এ দুইয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনি ছড়িয়ে রেখেছেন। তিনি যখন চাইবেন তখন(আবার) এদের সবাইকে জমা করতে সক্ষম হবেন।( সূরা: আশ শূরা-২৯)

مَا بَثَّ فِیۡہِمَا مِنۡ دَآبَّۃٍ

তাফসীর:- নিজ ক্ষমতা বলে চলাফেরা ও নড়াচড়া করতে সক্ষম প্রত্যেক বস্তুকে دابةবলা হয়।  আয়াতে বলা হয়েছে যে আল্লাহতালা আকাশ ও পৃথিবীতে অনেক চলমান বস্তুর সৃষ্টি করেছেন। পৃথিবীতে চলমান সৃষ্টি বস্তু সম্পর্কে সবাই অবগত। আসমানে সৃষ্টি বস্তুর অর্থ যদি ফেরেশতা ধরা হয় তাহলে। আয়াতের শেষে বলা হয়েছে যে। আল্লাহু আবার যখন চাইবেন তখন সবাইকে জমা করতে সক্ষম হবেন(কিয়ামতের মাঠে)। আমরা জানি যে কেয়ামত মানুষ ও জিন দের জন্য। ফেরেশতা তো উপস্থিত থাকবেন। আল্লাহর সৈন হিসাবে। বাকী থাকে অন্য গ্রহের কোন প্রাণী। যেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। যেটাকে মানুষ নাম দিয়েছে এলিয়েন।

অন্যদের সাথে শেয়ার করুন

MD.julker nine
পোস্ট করেছেনঃ MD.julker nine
পোস্ট ক্যাটাগরিঃ
0 Comments

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন ??

Blogger দ্বারা পরিচালিত.

 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : " كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَبْعَةً ، لَيْسَ بِالطَّوِيلِ وَلا بِالْ...

টেক জান প্রো কী?