রোজার উপকারিতা
হাজার হাজার বছর ধরে আমরা রোজা রাখলেও রোজা আমাদের শরীরের জন্য কতটা উপকার তা আমাদের জানা ছিল না কিন্তু গত ২০-৩০বছরে বিভিন্ন গবেষণায় রোজার কিছু আশ্চর্য জনক উপকারিতার কথা উঠে এসেছে।
এই পোস্টে আমি আলোচনা করব রোজার সাতটি উপকারিতা নিয়ে।
১/তারুণ্য ধরে রাখা ও রূপকে সুরক্ষা দাও
জাপানের এক বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছেন এ বিষয়ে গবেষণা করে। আমাদের সারা শরীর মিলিয়ন মিলিয়ন কোষ দ্বারা গঠিত এই কোষগুলো ছোটখাটো কারখানার মত সব সময় কাজ চলতেছে। কিছু আবর্জনা তৈরি হচ্ছে। এবং কিছু জিনিসপত্র ভেঙে যাচ্ছে কিছু মেশিন নষ্ট হচ্ছে। সেগুলো কে সরাতে হবে এই কাজটা কোষ নিজেই করে। অটোফেজি নামে প্রক্রিয়ার মাধ্যমে। অকার্যকর ক্ষতিকর জিনিসগুলো কে আমার ব্যবহারে যোগ্য করে তোলে। কোষকে সতেজ হতে সাহায্য করে। শরীরের তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। এই প্রক্রিয়া সঠিক ভাবে না হওয়ার সাথে ব্রেনের বিভিন্ন অসুস্থতা দেখা দিতে পারে। তার মধ্যে অন্যতম যেমন বৃদ্ধরা ভুলে যাওয়া, আবোল তাবোল বকা, ইত্যাদি।
আমরা যখন সব সময় খাওয়ার মধ্যে থাকি তখন এই অটোফেজি প্রক্রিয়াটা দমে থাকে। অন্যদিকে রোজা থাকা অবস্থায় এই প্রক্রিয়াটা বেড়ে যায়। এটা অনেকের কাছে আশ্চর্য জনক মনে হতে পারে কেননা আমরা মনে করি যে নাখেলে তো আরো শরীর অসুস্থ হয়ে যায়। কিন্তু না গবেষণায় দেখা গেছে রোজা থাকা অবস্থায় কোষ মেরামতের কাজ আরও বেড়ে যায়।
২/শরীরের থেকে চর্বি কমে যাওয়া
আমাদের শরীর চালানোর জন্য জ্বালানি প্রয়োজন হয়। শরীর সেটা খাদ্য অথবা শরীরে আগে থেকে জমে থাকা গ্লাইকোজেন (এক প্রকারের চিনি থেকে নিয়ে থাকে।) আমরা যখন রোজা রাখি তখন অল্প সময়ের মধ্যে আমাদের জ্বালানি শেষ হয়ে যায়। তখন আমাদের শরীরকে আগে থেকে জমানো জ্বালানি অর্থাৎ চর্বি থেকে নিতে হয়। এর মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন প্রকার উপকার হতে পারে। যেমন শরীরের চর্বি কমে যাওয়া, ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে থাকা, হার্ট ভালো হওয়া, রক্তে সুগারের মাত্রা কমে যাওয়া, ইত্যাদি।
সতর্কতাঃ কিন্তু আমরা রোজা ভেঙেই এমন কিছু কাজ করি যেটা আমাদের হার্টের জন্য খুব ক্ষতিকর। যেমন বাজার থেকে কিনে আনা ভাজাপোড়া খাও এতে প্রচুর পরিমাণ ট্রান্সফ্যাট থাকে যেটা শরীরের জন্য খুব ক্ষতিকর। ২০২০ সালে একটি গবেষণায় দেখা গেছে। ঢাকাতে অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁর ভাজাতে ৯৫%ট্রান্সফ্যাট রয়েছে । যেটা আমাদের শরীরের জন্য খুব ক্ষতিকর। এই ট্রান্স ফ্যাট হৃদরোগ, হার্টের রোগের ঝুকি বাড়ায়,।
৩/পেটের স্বাস্থ্য ভালো হওয়ার
আমাদের নাড়িভুঁড়িতে অনেক উপকারী জীবাণুর বসবাস যা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়া সহ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। রোজা রাখলে এই উপকারী জীবাণু সংখ্যা বেড়ে যায়।
৪/ওজন কমে যাওয়া
বাংলাদেশসহ প্রায় ৩৫ টি গবেষণায় দেখা গেছে রমজানের রোজা রাখলে গড়ে ১-২ কেজি ওজন কমে কারো বা এর থেকে বেশি আর কারও বা এর থেকে কম। কিন্তু অধিকাংশ মানুষেরই রোজা রাখলে ওজন কমে যায়।
৫/রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ
কিন্তু যাদের ডায়াবেটিস আছে তেনারা রোজা থাকা অবস্থায় ঔষধ কিভাবে খাবে এ বিষয়ে ডাক্তারদের সাথে আলোচনা করবে।
৬/রক্তে কোলেস্টেরল নিয়ন্ত্রণ
৭/ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ
২০১৯সালে লন্ডনের পাঁচটা মসজিদে করা গবেষণা গবেষণায় দেখা গেছে রোজা রাখলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রে আসে । ভারত পাকিস্তান কাতার সহ আরো ৩২ টি গবেষণায় দেখা গেছে রোজা রাখলে ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে আসে ওজন না কমলে ও।

0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন