বাংলা পয়গাম
https://poygambd.blogspot.com/2022/04/blog-post_26.html
শিশু কখন ছেলে হয় কখন মেয়ে হয় কোরআনের দৃষ্টিতে
সন্তান কখন ছেলে হয় আর কখন মেয়ে হয় এ বিষয় মানুষের জানার আগ্রহ খুব বেশি। কিন্তু আমাদের সমাজে। মনে করে সন্তান ছেলে হোক বা মেয়ে হোক উভয় ক্ষেত্রে নারীরাই দায়ী আজ আমরা দেখবো মহাগ্রন্থ আল কোরআনের দৃষ্টিতে সন্তান ছেলে বা মেয়ে হওয়ার ক্ষেত্রে কারা দায়ী ।
ভ্রূণের লিঙ্গ শুক্রের আকৃতি দ্বারা নির্ধারিত হয়,ডিম দ্বারা নয়।শিশু পুরুষ লিঙ্গ বা স্ত্রী লিঙ্গ যাই হোক না কেন তা নির্ভর করে xx অথবা xy জাতীয় ৩৩ জোড়া ক্রমোজমের উপর।যদি x বহনকারী শুক্র ডিমকে করে,তাহলে,ভ্রূণ হবে স্ত্রীলিঙ্গ এবং যদি তা y বহনকারী শুক্র হয়,তাহলে,ভ্রূণ হবে পুংলিঙ্গ।এ মর্মে আল্লাহ বলেনঃ
وَ اَنَّہٗ خَلَقَ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَ الۡاُنۡثٰی
مِنۡ نُّطۡفَۃٍ اِذَا تُمۡنٰی
আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী
শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;(সূরা নাজম ৪৫-৪৬)
এখানেও ‘نُّطۡفَۃٍ’শব্দটি ব্যবহূত হয়েছে,যার অর্থ হল,সামান্য পরিমাণ তরল পদার্থ।আর (আরবী ) মানে ,স্থলিত বা নিক্ষিপ্ত।সুতরাং বুঝা যাচ্ছে যে,‘নোতফা’ দ্বারা শুক্রকেই বুঝানো হয়েছে।কেননা,শুক্রই স্থলিত বা নিক্ষিপ্ত হয়। আল্লাহ আরো বলে।
اَلَمۡ یَکُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی
ثُمَّ کَانَ عَلَقَۃً فَخَلَقَ فَسَوّٰی
সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?
অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।(সূরা কেয়ামাহ - ৩৭-৩৯)
এখানে পূনরায় উল্লেখ করা হয়েছে যে, এক ফোঁটা শুক্র যা (نُطۡفَۃً) পুরুষ থেকে নির্গত ও নিক্ষিপ্ত হয় সেটাই ভ্রণের লিঙ্গ নির্ধারন করে ।লিঙ্গ নির্ধারণের জন্য পুরুষের শুক্রই দায়ী,নারীর ডিম নয়।যদি দোষারূপ করতেই হয়,তাহলে ছেলেদেরকেই দোষারূপ করা উচিত, মেয়দেরকে নয়।কেননা কোরআন এবং বিজ্ঞান উভয়েই লিঙ্গ নির্ধারণের জন্য পুরূষের শুক্রকেই দায়ী করে।
দয়া করে লেখাটি শেয়ার করে দিন। হয়তো আপনার কোন বোন নির্যাতন থেকে বেঁচে যাবে।
আল্লাহ আমাদের জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক
.jpeg)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন