বাংলা পয়গাম
https://poygambd.blogspot.com/2022/03/blog-post.html
প্রাকৃতিক উপায় উকুন দূর করার উপায়
উকুন দূর করার তিনটা ঘরোয়া উপায় নিয়ে আলোচনা করব । প্রথমে বলবো একটা ওষুধের নাম যেটা একবার ব্যবহারে সবগুলো উকুন চলে যায়।তবে অনেকেই ওষুধের চেয়ে প্রাকৃতিক সমাধান বেশি পছন্দ করেন তাদের জন্য থাকছে দ্বিতীয় উপায় ওষুধ ছাড়াই চুল ভিজিয়ে উকুন নির্মূল করা তারপর বলবো প্রাকৃতিক পদ্ধতি রসুন নারিকেল তেল নিমের তেল ভিনেগার ইত্যাদি নিয়ে এ তিন টা থেকে যেটা আপনার সুবিধা সেটাই অবলম্বন করবেন।
উকুন দূর করার ঔষধ
আমি বলছি এ ঔষধ টার কথা যেটা আপনি নিজে নিজে ফার্মেসি থেকে কিনে ব্যবহার করতে পারবেন ঔষধের নাম হচ্ছে। আইভারমেকটিন লোশন -0.5 পার্সেন্ট এটা ১০০-২০০ টাকা নিতে পারে
ঔষধ ব্যবহার বিধি
এখন ঔষধ টার ব্যবহারবিধি বলে দিচ্ছি 6 মাস বা তার বেশি বয়সের লোক ব্যবহার করতে পারবেন। চুল শুকনো অবস্থায় মাথার তালুতে প্রথমে ওষুধ লাগবে তারপর চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ওষুধ টা লাগাবেন এই ধাব টা খুব গুরুত্বপূর্ণ পুরো মাথার তালু আর সবগুলো চুলের গোড়া থেকে আগা পর্যন্ত যেন ঔষধ লাগে ওষুধ মাখানো হওয়ার পরে 10 মিনিট রেখে পানি দিয়ে চুল ধুয়ে ফেলবেন মাথায় শ্যাম্পু সাবান দিবেন না চুল শ্যাম্পু করতে চাইলে অন্তত 24 ঘন্টা পরে করবেন।
একবার লাগালেই সাধারণত সব উকুন মারা যায়। 2010 সালের usa শহরে করা ১৩ টি গবেষণায় দেখা গেছে এই ওষুধ ব্যবহারের 95 শতাংশ মানুষের উপর কার্যকর হয়েছে । এই ঔষধ টা খুবই নিরাপদ এবং তেমন কোনো পার্শ প্রতিক্রিয়া নেই ।কিন্তু সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। যেমন খুশকি হওয়া, মাথার চামড়া জ্বালা করা, কিন্তু যদি চোখে যায় অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবেন। গর্ভবতী এবং যারা বাচ্চার দুধ খাওয়ান তিনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।
প্রাকৃতিক উপায় উকুন দূর করার ঔষধ
যারা কোন ধরনের ওষুধ দিতে চান না কোন ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া চান না তাদের জন্যই এই ফর্মুলা এই পদ্ধতিতে আমি প্রথমে চেষ্টা করার পরামর্শ দিব এই ফর্মুলা উকুন দূর করতে মোট দুই সপ্তাহ সময় লাগে
এই দুই সপ্তাহ সময় চারবার চুল ভিজে উকুনের চিরুনি দিয়ে চুল আঁচড়াতে হবে দিনগুলো প্রথমে সাজিয়ে বলি ১ - ৫ - ৯ -১৩ অর্থাৎ এক বার চুল আঁচড়ানোর পর ৩ দিনের বেশি ব্যবধান থাকতে পারবে না।
নিয়ম টা বুঝিয়ে বলি উকুন মারা চিরুনি দিয়ে আঁচড়ালে বড় উকুন গুলো পড়ে যায় । কিন্তু সেই উকুনগুলো যে ডিম পাড়ে রেখেছে সেগুলো তো চুলেই থেকে যায়। এই ডিম গুলো ফুটে বের হতে ৭ দিনের মতো সময় লাগে আবার সেই বাচ্চাগুলো ৭ দিনের মধ্যে বড় হয়ে নতুন করে ডিম পাড়া শুরু করে।এভাবে মাথা আবার ও উকুনে ভরে যায় ।এজন্য আমাদের এই ফর্মুলা টা খুবই কাজে দেবে ১-৫-৯-১৩
চুল ভেজানোর সময় তেল অথবা পানি ব্যবহার করতে পারেন। কেননা চুল ভিজিয়ে নিলে উকুন নড়াচড়া করতে পারে না। প্রত্যেকবার চুল আঁচড়ানোর পরে চিরুনি থেকে উকুন বের করে ফেলবেন।
কিছু গবেষণায় দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে ঔষধের থেকে এই পদ্ধতিটা বেশি উপকারী।
ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখানে বলা রয়েছে যে রসুন অথবা ভিনেগার নারিকেলের তৈল নিমের তৈল এগুলো উকুন দূর করে।
উকুন নিয়ে গবেষণা
আসুন দেখে আসি গবেষণায় কি বলে 2015 সালে ইরাকের একটি স্কুলে গবেষণা
হয়েছিল সেখানে বিভিন্ন প্রাকৃতিক উপাদান নিয়ে দেখা হয় যে তাতে উকুন দূর হয় কিনা গবেষণায় দেখা গেছে যে রসূল 48 ঘণ্টার মাথায় দিয়ে রাখার পরেও উকুন মরে নাই। ভিনেগার এর ক্ষেত্রেও একই ঘটনা।
2007 সালে একটি গবেষণায় চুলের উপর বিভিন্ন ধরনের তেল মাখিয়ে সেগুলোর উপর উকুন ছেড়ে দিয়ে দেখেছে কেমন ব্যবহার করে সেখানে নারিকেল তেল নিমের তৈল থাকা অবস্থায় ঠিকই রক্ত শুষে নিচ্ছে।
2015 সালে যুক্তরাজ্যের একটা মেডিকেল কমিটি অনেকগুলো গবেষণা পর্যালোচনা করে দেখেছে প্রাকৃতিক উপায়ে উকুন দূর করার কোন কার্যকর উপায় নেই। এজন্য আমি এগুলোর পরামর্শ দিব না।
যেসব ভুলের কারণে আমরা উকুন তাড়াতে ব্যর্থ হই
১/ বাসার সবার মাথা চেক করতে হবে যে উকুন আছে কিনা যাদের উকুন আছে সবাইকে একই দিনে চিকিৎসা শুরু করবেন।না হলে আবার একজন থেকে আরেক জনের মাথায় ছড়িয়ে যাবে
২/ যার মাথায় উকুন আছে তার চিরুনি ও চুলের ব্রাশ প্রতিদিন 5 থেকে 10 মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখবেন
৩/ উকুন চিকিৎসা শুরু দুই দিন আগ থেকে ব্যবহার করা বিছানার চাদর বালিশের কাভার কাপড় তোয়ালে যেসব জায়গায় উপর উকুন লেগে থাকতে পারে সেগুলো গরম পানি দিয়ে ধুয়ে ফেলবেন। সেটা সম্ভব না হলে প্লাস্টিকের ব্যাগে ভরে 2 সাপ্তাহ রেখে দেবেন।
শেষ কথা চুল অপরিষ্কার থাকার কারণে মাথায় উকুন হয় না। আরেক জনের মাথা থেকে আসে ।উকুন আছে বলে কেউ যদি আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করে সেটা তার জানাশোনার অভাবের কারণে। উকুনের সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোন সম্পর্ক নাই।
.jpeg)
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন