বাংলা পয়গাম
https://poygambd.blogspot.com/2022/03/blog-post_4.html
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন:
শুক্রবার ভোরে জাপোরিজা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান অলেকজান্ডার স্টারুখ এক ফেসবুক পোস্টে দিয়ে তিনি একথা নিশ্চিত করেন
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘জ্বালানি কেন্দ্রের পরিচালক জানিয়েছেন, পরমাণু কেন্দ্রের নিরাপত্তা এখন নিশ্চিত। কেন্দ্রের দায়িত্বশীলদের তথ্য অনুসারে, আগুনে একটি প্রশিক্ষণ ভবন ও একটি ল্যাবরেটোরি ক্ষতিগ্রস্ত হয়েছে।’
ইউক্রেনের জরুরি সেবা সংস্থা এক ফেসবুক পোস্টে একথা বলেন শশী ‘সকাল ৬টা ২০ মিনিটে জাপোরিজা পরমাণু জ্বালানি কেন্দ্রের প্রশিক্ষণ ভবনের আগুন নেভানো হয়। ঘটনায় কোনো ভুক্তভোগী নেয়।’
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ইউক্রেনের বৃহত্তম এই পরমাণু জ্বালানি কেন্দ্রে আগুন লাগে বলে জানা গিয়েছে।
কাছাকাছি এনেরদোহার শহরের মেয়র দিমিত্র ওরলভ জানান, রুশ সৈন্যদের অব্যাহত গোলাবর্ষণে এই পরমাণু জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়।
রুশ সৈন্যদের গোলায় জাপোরিজা পরমাণু কেন্দ্রে আগুন লেগে যাওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে ‘পরমাণু সন্ত্রাস’ চালানোর অভিযোগ করেন।
শুক্রবার ভোরে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পরমাণু জ্বালানি কেন্দ্রে রাশিয়া ছাড়া আর কেউই গুলি ছুঁড়েনি এটা রাশিয়ার কাছ।এটিই আমাদের ইতিহাসে, মানব ইতিহাসে প্রথম। সন্ত্রাসী রাষ্ট্রটি এখন পরমাণু সন্ত্রাস সৃষ্টি করতে চাইছে।’
অপরদিকে জাতিসঙ্ঘের পরমাণু বিষয়ক সংস্থা আইএইএ রাশিয়াকে পরমাণু জ্বালানি কেন্দ্রে গুলি না ছোঁড়ার আহ্বান জানিয়েছে সদস্যরা।
গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।
পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
জাতিসঙ্ঘের তথ্য অনুসারে, যুদ্ধ থেকে বাঁচতে ১০ লাখের বেশি শরণার্থী ইউক্রেন ছেড়েছে জানিয়েছে সংবাদ মাধ্যম।
অপরদিকে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা বুধবার সংবাদ মাধ্যমকে জানিয়েছে, দেশটিতে সংঘর্ষে মোট দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন