বাংলা পয়গাম
https://poygambd.blogspot.com/2020/12/blog-post.html
মধুর উপকারিতা কোরআনের দৃষ্টিতে
মধু আমাদের একটা জনপ্রিয় খাদ্য কিন্তু মধুর ভিতরে যে উপকার রয়েছে তা আমাদের অজানা
আসুন দেখে আসি আল্লাহপাক কোরআনের ভিতরে মধুর উপকারিতা সম্পর্কে কি বলেছে
وَ اَوۡحٰی رَبُّکَ اِلَی النَّحۡلِ اَنِ اتَّخِذِیۡ مِنَ الۡجِبَالِ بُیُوۡتًا وَّ مِنَ الشَّجَرِ وَ مِمَّا یَعۡرِشُوۡنَ
ثُمَّ کُلِیۡ مِنۡ کُلِّ الثَّمَرٰتِ فَاسۡلُکِیۡ سُبُلَ رَبِّکِ ذُلُلًا ؕ یَخۡرُجُ مِنۡۢ بُطُوۡنِہَا شَرَابٌ مُّخۡتَلِفٌ اَلۡوَانُہٗ فِیۡہِ شِفَآءٌ لِّلنَّاسِ ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیَۃً لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ
বাংলা অর্থঃ তোমাদের রব মৌমাছিকে এই নির্দেশ দিয়েছে। পাহাড়ের গায়ে গাছের ডালে এবং অন্য কিছুর উপর তোমরা যা কিছু বানাও তার উপর নিজেদের থাকার ঘর নির্মাণ করো।
তারপর তুমি পরতেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। তারপর তোমার মালিকের নির্ধারিত পথ ধরে পুরনো অনুগত্যের সাথে সেদিকে এগিয়ে চলো। এভাবে তার পেটে থেকে রংবেরংগের পানি দ্রব্য বের হয়।যার মধ্যে মানুষদের রোগ নিরাময়ের ব্যবস্থা রয়েছে। অবশ্য এতে নিদর্শন রয়েছে সেসব সম্প্রদায়ের জন্য যারা আল্লাহর সৃষ্টি বৈচিত্র নিয়ে চিন্তা করে(সূরা নাহাল৬৮-৬৯)
আসুন দেখে আসি রসূল (সাঃ)মধুর উপকারিতা সম্পর্কে কি বলেছে।
হাদিসঃ হযরত আবু সাঈদ খুদরী রা থেকে বর্ণিত এক ব্যক্তি নবী কারীম সা এর নিকট এসে বললেন আমার ভাইয়ের উদরাময় (পাতলা পায়খানা হচ্ছে) তিনি বললেন তাকে মধু পান করাও। সে তাকে মধু পান করালো। অতঃপর এসে বলল হে আল্লাহর রাসূল আমি তাকে মধু পান করেছি। কিন্তু তাতে দাস্ত আরো বৃদ্ধি পেয়েছে। রসূল (সাঃ)বলেন তাকে মধু পান করাও বর্ণনাকারী বলেন তাকে মধু পান করায়। অতঃপর এসে বলে হে আল্লাহর রাসূল আমি তাকে মধু পান করেছি। কিন্তু তাতে তার দাস্ত আরো বৃদ্ধি পেয়েছে বর্ণনাকারী বলেন রাসূল (সাঃ) বলেছেন। আল্লাহ সত্যিই বলেছেন মধুর মধ্যে রোগ নিরাময় রয়েছে। কিন্তু তোমার ভাইয়ের পেটই মিথ্যা বলেছে। তাকে মধু পান করও। অতঃপর লোকটি তাকে মধু পান করালো। এবং সে আরোগ্য লাভ করল। (বুখারী; মুসলিম)
তাফসীর:- এখানে পরিষ্কার বলা হয়েছে যে। মধুর মধ্যে রোগ নিরাময়ের ব্যবস্থা রয়েছে। এখানে এটাও বলা হয়েছে যে। প্রত্যেক ফল থেকে রস আহরণ করে তা খেতে থাকো। এবং আমি তাদের পেট থেকে রংবেরঙের পানি বের করি। অর্থাৎ আমরা যেটা পান করি। সেটা মৌমাছির মাল বা (পায়খানা)।

0 Comments
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন